ইসলামিক ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৯ ১০:১৪:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬১ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস