লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৯ ১৫:৪১:০০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৪ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪৫ লাখ ৫ হাজার টাকার।

৪৮ কোটি ২৯ লাখ৯৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো লিমিটেড, ইউনিক হোটেল, এসিআই ফর্মুলা, ইস্টার্ন হাউজিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস