ইনভেস্ট এশিয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-১০ ১৯:৩৬:৩৪
পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘ইনভেস্ট এশিয়া গ্রোথ ফান্ডের (ওপেন-ইন্ড) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। মঙ্গলবার (১০ মে) বিএসইসির ৮২৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২.৫০ কোটি টাকা প্রদান করবে (ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ‘সেন্টেনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়ান সার্ভিসেস লিমিটেড’।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














