শান্তা ইক্যুইটির সিইও হিসেবে যোগ দিলেন রুবায়েত-ই-ফেরদৌস
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-১২ ০৯:৩১:৩০
দেশের অন্যতম শিল্প গ্রুপ শান্তার অঙ্গ প্রতিষ্ঠান শান্তা ইক্যুইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন রুবায়েত-ই-ফেরদৌস। নতুন এই প্রতিষ্ঠানটিতে সম্প্রতি তিনি এই পদে যোগ দিয়েছেন। এই পদে যোগদানের আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কাজ করেছেন।
কোম্পানি সূত্র মতে, একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে পুঁজিবাজারে তার ২২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ১৭ বছরেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডে।
রুবায়েত-ই-ফেরদৌস ২০১১ সাল থেকে শান্তা ইক্যুইটিতে যোগদানের আগ পর্যন্ত আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সিওও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আইডিএলসি ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং অপারেশনস টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রুবায়েত-ই-ফেরদৌস এমবিএ এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশী পুঁজিবাজারে বেশকিছু স্বনামধন্য আইপিও আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপরন্তু তার মার্জার অ্যান্ড একুইজিশন, করপোরেট অ্যাডভাইজরিসহ বিভিন্ন ক্ষেত্রে সমূহ দক্ষতা রয়েছে। —বিজ্ঞপ্তি
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














