স্ট্যার ফিডের সাথে চুক্তি করবে আমান ফিড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১১ ১৩:৫১:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ স্ট্যার ফিড মিলসের সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আমান ফিড চুক্তি অনুযায়ী ফিড উৎপাদনের সব কাঁচামাল সরবরাহ করবে। কোম্পানিটি মাসে ৬ হাজার মেট্রিক টন ফিনিশড ব্রয়লার অ্যান্ড লেয়ার ফিড উৎপাদন করবে যা আগামীকাল ১২ মে থেকে কার্যকর হবে। আমান ফিড ১ বছরের জন্য এই খাবার উৎপাদন করবে। আমান ফিড এই ফিড দেশের বিদ্যমান নেটওয়ার্কসের মধ্যে বিক্রি করবে।
এই চুক্তির ফলে আমান ফিডের সর্বোচ্চ বিক্রয় ৭২ হাজার মেট্রিক টন পর্যন্ত বাড়তে পারবে। কোম্পানিটির টাকার অংকে বিক্রির পরিমাণ বাড়বে ৩৪৫ কোটি টাকা। আর মুনাফা হবে ১০ কোটি টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














