লোহাগাড়াকে সাজাতে নতুন ইউএনও’র একগুচ্ছ পরিকল্পনা
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৯ ২১:২৯:০২
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে সাজাতে একগুচ্ছ পরিকল্পনা গ্রনণ করেছেন নতুন ইউএনও শরীফ উল্ল্যাহ। বুধবার (১৮ মে) উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় পরিকল্পনাগুলা তুলে ধরা হয়।
এরমধ্যে আশ্রয়ণ প্রকল্পের কাজ, বীর নিবাসের কাজ, ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করা। রোহিঙ্গা ও ভুয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা, জনশুমারি ও গৃহগণনা, টিসিবির পণ্য বিক্রয়, খাস জমির অবৈধ দখল রোধ, পাহাড়/টিলা/টপ সয়েল কাটা বন্ধকরণ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ /ভেজাল প্রতিরোধ , মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, চোরাচালান বন্ধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে কাজ করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কোনো কার্যকলাপ না করা, গ্রাম আদালত পরিচালনা আইন ও বিধিমালা অনুযায়ী করা, স্কুলে শিশু ভর্তি ও ঝরে পড়া রোধে কাজ করা, কোভিড ১৯ বিষয়ে সচেতনতা ও টিকা গ্রহণ বিষয়ে সচেতনতা, নিয়মিত ভূমি উন্নয়ন কর/ইজারা ফি প্রদান, ভিপি সম্পত্তির ব্যবহার আইন/নীতিমালা অনুযায়ী করা, অগ্নিকাণ্ড এড়াতে সচেতন থাকা, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করা, সরকারের উন্নয়নমূলক প্রকল্পসমূহ এবং কার্যক্রম শতভাগ সঠিকভাবে শেষ করা, পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকা। বিশেষ করে ইটভাটাসমূহ পরিবেশ আইন মেনে চলা, অবৈধভাবে গাছকাটা বন্ধে সকলকে সহযোগিতা করা, যে কোনো বিষয়ে সামাজিক সচেতনতা, সরকারি/আইনগত কোনো সেবা প্রাপ্তিতে সমস্যা হলে বা হয়রানির শিকার হলে সরাসরি ইউএনওকে জানানো, অন্যায় তদবির করা হতে বিরত থাকা, জনদুর্ভোগ লাগবে ছোটোখাটো কোনো প্রকল্প গ্রহণ করতে হলে তার প্রস্তাব অনুরোধ করা, যানজট নিরসন, বিভিন্ন রাস্তা সংস্কার, বিভিন্ন দপ্তর প্রধানগণ সুন্দরভাবে কাজ করার অনুরোধ করা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













