পন্টুনের র‌্যাম পানির নিচে, বন্ধ ৭ নম্বর ফেরিঘাট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২১ ১৫:১৫:১৬


পদ্মার পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট পন্টুনের র‌্যাম পানির নিচে তলিয়ে যাওয়ায় শনিবার (২১ মে) সাড়ে ১২ টা থেকে ওই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া অন্য ৪টি ঘাট সচল রয়েছে। এই নৌরুটে ২১ টি ফেরির মধ্যে ১৮ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অন্য ৩ ফেরির মধ্যে ১টি ফেরি ভাসমান কারখানায় মেরামতের জন্য রয়েছ। বাকি ২ টি ফেরি শ্রোতের বিপরীতে চলতে না পারায় বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সারি আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সরেজমিনে ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত দীর্ঘ সারে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়কে সিরিয়ালে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের। শনিবার দুপুর ২ টা পর্যন্ত ৭ নম্বর ঘাটটি সংস্কার হয়নি।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবাস্থাপক প্রফুল্লো চৌহান বলেন, হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটের পন্টুনের র‌্যাম পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ঠিক করা হবে।