সুন্দরবনে এক জেলেকে নিয়ে গেছে বাঘ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২২ ১২:১০:০৩
সুন্দরবনের নোটাবেকি এলাকা থেকে কাওছার গাইন (২৭) নামের এক জেলেকে নিয়ে গেছে বাঘ।
শনিবার এ ঘটনা ঘটে। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি। কাওছার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।
স্থানীয় জেল মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, বৈধ পাশ নিয়ে বৃহস্পতিবার সুন্দরবনের মাছ ধরতে চান কাওছার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয়। বাঘ তাকে ধরে নিয়ে যায়। তবে এখনো তার মরদেহ উদ্ধার করা যায়নি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













