কৃষিবিদ ফিডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৩ ১৪:৩৩:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতে কৃষিবিদ ফিড পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৬১ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন।
কোম্পানির কর্পোরেট ঘোষণার পর আজ থেকে কোম্পানির শেয়ারের লেনদেনের জন্য কোন মূল্যসীমা বা সার্কিট ব্রেকার থাকবে না।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














