ওসি প্রদীপের স্ত্রী চুমকির আত্মসমর্পণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৩ ১৩:২৯:১৩
টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৩ মে) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হকের সহকারী অ্যাডভোকেট সাকিব।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আজ সোমবার সকালে অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে কিছুক্ষণ আগে আদালত শুনানি শেষে জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













