এনভয় টেক্সটাইলের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-২৩ ১৭:১৬:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২৩ মে) কমিশনের ৮২৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনভয় টেক্সটাইলের লটপ্রতি অভিহিত মূল্য ২০ লাখ টাকা। প্রতি লটে ১০টি বন্ড থাকবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইল পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি ক্রয় এবং ঋণ পুনঃঅর্থায়ন করবে।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। আর লিড অ্যারেঞ্জার হিসেবে থাকবে এনডিবি ক্যাপিটাল। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














