নষ্ট মাংস বিক্রি করায় কসাইকে দশ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৪ ২০:৩৬:১৮


পচা,বাসী ও নষ্ট মাংস বিক্রি করার অপরাধে এক কসাইকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৪ মে) সকালে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে নাচনাপাড়া চৌরাস্তায় অভিযুক্ত কসাই বেল্লাল মুন্সীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় কলাপাড়া থানার এস আই মো. আল আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তায় চাকামইয়া ইউনিয়নের কসাই বেল্লাল মুন্সী পচা, বাসী ও নষ্ট গরুর মাংস বিক্রী করছিল। মঙ্গলবার এক পুলিশ সদস্যের অভিযোগের ভিত্তিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সিদ্দিকী তাৎক্ষনিকভাবে ঘটনাস্থানে গিয়ে ওই কসাইকে নষ্ট মাংসসহ হাতেনাতে ধরে ফেলেন এবং জরিমানা করেন।

এছাড়া রাস্তায় এলোমেলো ও অযাচিতভাবে গাড়ি পার্কিং করার অপরাধে ৮ জনকে ৫,৫০০ টাকা জরিমা না করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সিদ্দিকী বলেন, এক পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বেল্লাল কসাইকে পচা মাংস বিক্রি করার দায়ে শাস্তি দেওয়া হয়েছে এবং অবৈধ গাড়ি পার্কিং-এর দায়ে ৮ জনকে শাস্তি দেওয়া হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সানবিডি/এনজে