গুরুদাসপুরে ২৪ কোটি টাকার লিচু বিক্রির আশা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-২৫ ১৫:২০:২৪
নাটোরের গুরুদাসপুর লিচুর জন্য বিখ্যাত। উপজেলার নাজিরপুর এলাকায় প্রচুর পরিমাণে মোজাফ্ফর জাতের লিচু চাষ হয়। কৃষি বিভাগ বলছে, এবার উপজেলায় ২৪ কোটি টাকার বেশি লিচু বিক্রি হবে।
জানা গেছে, উপজেলার লিচুর আড়তগুলো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লিচু চাষি, ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম থাকে। ব্যবসায়ীরা বলছেন, আড়তগুলোতে প্রতিদিন ৫০-৬০ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর বটতলা লিচুর মোকামে দেখা যায়, লিচুর জমজমাট বেচাকেনা চলছে। স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা সেখানে ভিড় করছেন। ভ্যান-রিকশা করে লিচু নিয়ে আসছেন স্থানীয় কৃষক ও বাগানিরা। এরপর চলে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। সবশেষে লিচু প্যাকেজিং করে ট্রাকযোগে চলে যায় ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোট ৪১০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। মোট লিচুর বাগানের সংখ্যা ২০৫টি। চলতি মৌসুমে তিন হাজার মেট্রিক টন লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













