অবিক্রিত বিলাসবহুল ১০৮টি গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৯:১৯:১৯


অনেক জল্পনা-কল্পনা আর জটিলতা শেষে চট্টগ্রাম বন্দরে এক দশকের বেশি সময় পড়ে থাকা ১শ ১১টি বিলাসবহুল গাড়ির নিলাম সম্পন্ন হয় গেল বছরের নভেম্বরে। যাতে বিক্রি হয় মাত্র ৩টি গাড়ি। এবার অবিক্রিত বাকি ১শ ৮টি গাড়ি নিলামেরও উদ্যোগ নিয়েছে কাস্টমস।

বুধবার (২৫ মে) সকালে সংবাদ সম্মেলন করে কমিশনার ফখরুল আলম জানান, ক্যাটালগ প্রকাশের মাধ্যমে ২৯ মে নিলাম প্রক্রিয়া শুরু হবে। দরপত্র জমা ১২ ও ১৩ জুন।

অবশ্য, নিলাম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী চৌধরীর জানান, রিজার্ভ ভ্যালু নির্ধারণে গাড়ির বাস্তবিক অবস্থা ও বর্তমান বাজারমূল্যকে বিবেচনায় আনা না হলে এবং আগের নিলামের রেফারেন্স টানা ছাড়া মিলবে না কাঙ্খিত সুফল।

এদিকে, আগে বিক্রি হওয়া ৩টি গাড়ির সরঞ্জাম সংগ্রহ আর মেরামত কাজ খালাসের ৪ মাসেও শেষ হয়নি। কবে নাগাদ ব্যবহার শুরু হবে তাও নিশ্চিত নয় বলে জানান ফারজানা ট্রেডিংয়ের ব্যবস্থাপক রাজা মিয়া।

২০১১-১২ সালে কার্নেট সুবিধায় যুক্তরাজ্য থেকে পর্যটকরা এনে খালাস কিংবা ফেরত নেয়নি ১শ ১১টি গাড়ি। পড়ে থেকে যার অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে যায়।দেখা দেয় দালিলিক জটিলতা।

এএ