আগুনে স্কয়ার ফার্মার আয় কমবে ৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৯:৩৩:১৬


আগুনে পুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যাল লিমিটেডের ৫০টি উৎপাদিত পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কোম্পানিটির ৮ কোটি টাকার মুনাফা কমবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে। গত ২৩ মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে কোম্পানিটির লার্জ ভলিউম প্যারেন্টাল প্ল্যান্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএসই তথ্য মতে, এই ক্ষয়-ক্ষতি থেকে উৎপাদনে ফিরতে কোম্পানিটির ২-৩ বছর সময় লাগবে। এতে সরকারের কমপক্ষে ৫০ কোটি টাকার রাজস্ব কমতে পারে। যদিও এটি বিমা পলিসির আওতায় আছে। কোম্পানির বিশেষজ্ঞ টিম, ফায়ার সার্ভিসের ইউনিট এবং বিমা কোম্পানির সার্ভেয়ারদের সমন্বয়ে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ মে দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কয়ারের ওষুধ কারখানায় আগুনের ঘটনা ঘটে। ১৯টি ইউনিট সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ