৩ প্রান্তিক প্রকাশ করবে মিথুন নিটিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৬ ১০:৫৫:৩৭


পুঁজিবাজারের বস্ত্র খাতের তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস