বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৫-২৬ ১৭:৩২:৪২
চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই সন্তানের জনক জসিম একই গ্রামের প্রবাসী হারুনুর রশিদের ছেলে।
এ ঘটনায় ২ জন মারাত্মক দগ্ধ হয়েছেন। তারা হলেন, সুজন (৩২) ও মহিন উদ্দিন (২০)।
স্থানীয় চালিয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম জয় জানান, সকাল ১০টার দিকে তিনি নিজের মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকেসহ আহত দুজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, আমরা জসিমকে মৃত অবস্থায় পেয়েছি। আর দগ্ধ দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, বিষয়টি ফরিদগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













