অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৬ ১৭:৩৭:৩১


কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র, রাবার বুলেটের খোসা ও রামদাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) সদস্যরা।

আজ বৃহস্পতিবার  (২৬ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- কথিত “ইসলাম গ্রুপের” সদস্য মো. জোহান (২৪) ও মো. নূর (৩৭)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে সি/১ ব্লকের মোহাম্মদ জালাল আহমদের পুত্র মো. জোহান ও মৃত গুরা মিয়ার পুত্র মো. নূরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি একনালা বন্দুক, একটি রাবার বুলেটের খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সানবিডি/এনজে