খুলনায় ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৬ ২০:০৯:৫৫
খুলনায় ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টেয়ারশেল ছুড়েছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি। এই সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মিছিল বের করেন মহানগর ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পিকচার প্যালেস মোড়ে তাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় সমাবেশের চেয়ার ও প্যান্ডেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ছোড়ে।
সদর থানার ওসি মহিনরুজ্জামান জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ উভয়কে ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













