গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৭ ১৬:১৯:৪২
মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রোহান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোহান পশ্চিম দাশরা এলাকার প্রবাল হোসেনের ছেলে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, ‘শিশুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় রোহান। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে।’
তিনি আরো বলেন, ‘একপর্যায়ে শিবালয় থেকে আসা ডুবুরি দল রোহানকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













