বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ১০

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-২৯ ০৯:৪৯:০০


বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২০ বাসযাত্রী আহত হয়েছেন।

আজ রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ ।

এ বিষয়ে তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের একটি বাস। উজিরপুরের সানুহার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহত ও আহতদের তাৎক্ষনিক নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সানবিডি/এনজে