প্রাকৃতিক ওষুধ বিভাগ বন্ধ করবে ইবনে সিনা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১১:০১:০৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেড সহযোগী কোম্পানির প্রাকৃতিক ওষুধ বিভাগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড ইবনে সিনার ৯৯.৯৯% মালিকানাধীন সহযোগী কোম্পানি। কোম্পানিটি ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের সম্পদ এবং দায় হস্তান্তর করবে। ইবনে সিনা সহযোগী কোম্পানির শেয়ারগুলো নগদ বাদে অন্যভাবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
ইবনে সিনা প্রাকৃতিকভাবে ওষুধ উৎপাদন এবং ব্যবসার জন্য পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদে সম্মতি নিবে। কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে কাজটি করতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














