শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১১:৪৪:৩৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে।
আজ রোববার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে সমকালকে জানান মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।
তিনি জানান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ওসি আব্দুর রাজ্জাক।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













