মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৯ ২০:২৮:৩৩
মাদারীপুর সদর উপজেলার হোসেনাবাদ গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৯ মে) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিপুর গ্রামের অধিবাসী। আহত সোবহান একই গ্রামের রমজান খালাসীর ছেলে।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা জেলা থেকে মাদারীপুরে কয়েকজন কৃষক দীর্ঘদিন যাবত ধরে আমাদের এলাকায় কাজ করে চলছে। আজ দুপুরে বৃষ্টির মধ্যে হোসেনাবাদ গ্রামের পাট ক্ষেতে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন ও সোবহান খালাসী। এ সময় একটি বজ্রপাতের গর্জনে জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন তিনি। আহত হন একই গ্রামের রমজান খালাসী ছেলে সোবহান খালাসী (৪৫)।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ভুক্তভোগী যদি কোন অভিযোগ করে তাহলে অবশ্যই ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













