একই স্থানে যুবদল-ছাত্রলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৫:১৫:২৪
একই স্থানে যুবদল-ছাত্রলীগ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাও মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান এই আদেশ জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়, সোমবার (৩০ মে) বিকেল ৩ টায় উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাও মাঠে স্থানীয় যুবদল দ্বি-বার্ষিক সম্মেলন আহ্বান করে। একই স্থানে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমুলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভার ঘোষণা দেয়। এই স্থানে দুটি দলের সভা আহবান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













