ভারতের পুঁজিবাজারে সুবাতাস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৯:২০:৫৯
অব্যাহত দর পতনের পর সুবাতাস বইতে শুরু করেছে ভারতের পুঁজিবাজারে। দেশটির পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মত সূচক বা সেনসেক্স বৃদ্ধি পেয়েছে। একই সাথে তথ্য প্রযুক্তি (আইটি) এবং ব্যাঙ্কিং খাতের শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখি।
ভারতের পুঁজিবাজারে এসএন্ডপি সেনসেক্স ১,০৪১.০৮ পয়েন্ট বা (১.৯০ শতাংশ) বেড়ে ৫৫,৯২৫.৭৪ এ শেষ হয়েছে। একই সাথে নিফটি-৫০ বৃদ্ধি পেয়েছে ৩০৮.৯৫ পয়েন্ট বা (১.৮৯ শতাংশ)। এবং দিন শেষে নিফটি-৫০ এর অবস্থান ছিল ১৬,৬৬১.৪০ পয়েন্টে।
সেনসেক্স প্যাকে, টাইটান কোম্পানি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (এমএন্ডএম), ইনোসিস, লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি), টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) এবং আল্ট্রাটেক সিমেন্ট এর দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করেছে। একই সাথে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, ড. রেড্ডি’স ল্যাবরেটরিজ এবং আইটিসি এর দাম দাম কমেছে সবচেয়ে বেশি।
অধিকাংশ খাতের সূচক বেড়েছে। নিফটি আইটি ৩.৮৮ শতাংশ বেড়েছে, নিফটি মিডিয়া ৩.২১ শতাংশ বেড়েছে, নিফটি পিএসইউ ব্যাঙ্ক ৩.২১ শতাংশ বেড়েছে এবং নিফটি রিয়েলটি ৪.০৬ শতাংশ বেড়েছে।
বিস্তৃত বাজারে, এসএন্ডপি বিএসই মিডক্যাপ সূচক ৫১৩.৫৫ পয়েন্ট বা (২.২৮ শতাংশ) বেড়ে ২৩,০৩১.২৯ এ শেষ হয়েছে এবং এসএন্ডপি বিএসই স্মলক্যাপ ৫৭০.৭৩ পয়েন্ট বা (২.২৩ শতাংশ) বেড়ে ২৬,১৯২.৩০ এ স্থির হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













