সেপ্টেম্বরের মধ্যে নতুন পণ্য চালু করবে ডিএসই

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-৩১ ২২:৩১:৪১


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) নামে একটি নতুন পণ্য চালু করতে যাচ্ছে। মঙ্গলবার (৩১ মে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে ডিএসই।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে অল্টারনেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম (এটিএফ) নামে নতুন একটি বোর্ড চালু করার প্রস্তুতি চলছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের ইটিএফ এবং এটিবি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিক আমিন ভূইয়া, ডিএসইর চিফ অপারেটিং অফিসার সাইফুর রহমান মজুমদার এবং ডিএসইর চিফ টেকনোলজি অফিসার জিয়াউল হক।

তারিক আমিন ভূইয়া বলেন, ‘ডিএসই এ দুটি পণ্য বাজারে নিয়ে আসার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই নতুন পণ্য দুটি খুব শিগগিরই লঞ্চ করা হবে। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে কাজ চলছে। তিন মাসের মতো লাগবে এ দুটি পণ্য লঞ্চ করতে। আশা করা যায়, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই বাজারে আসবে এ দুটি পণ্য।

ডিএসই এমডি বলেন, যেহেতু ইটিএফ প্রোডাক্টটা নতুন তাই বিনিয়োগকারীদের জানাতে হবে। ইটিএফ অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো। তবে ইটিএফের অনেক বেনেফিট আছে। ডিএসই ৩০-তে যে ৩০টা শেয়ার নিয়ে একটা বাস্কেট হবে আর এটাই ইটিএফ।

তিনি বলেন, ডিএসই ৩০ গ্রোথ কমেনি কখনো। আর যেহেতু ইটিএফ ডিএসই ৩০-তে থাকবে তাই বলা যায় মার্কেটকে স্ট্যাবিলাইজ করবে ইটিএফ। প্রথম দিকে ছোট ছোট সাইজের প্রোডাক্ট আনব যা পরবর্তীতে বাড়াবো।

এমডি বলেন, ওটিসি কোম্পানিগুলো ও মিউচুয়াল ফান্ড সবগুলো এটিবিতে চলে আসবে। প্রায় ১৮টা ওটিসি কোম্পানি এটিবিতে আসবে। বোম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে কথা হয়েছে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। আশা করা যায় খুব শিগগিরই আমরা তা চালু করতে পারবো।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস