রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৬ জন নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৬-০১ ১৩:৫৯:১৭


রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ৩ জন মহিলা, ২ জন শিশু ও একজন পুরুষ। নিহত সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন পাংশা উপজেলার পুঁইজোর গ্রামের মোতালেব মণ্ডলের স্ত্রী মসিরন বিবি ( ৬০), মোতালেব মণ্ডলের তিন মেয়ে মরিয়ম (৪০), মর্জিনা (৩৫) ও শিলা (৩০) এবং শিলার দুই ছেলে নয়ন (৯) ও ইউসুফ আলী (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো, জুয়েল রানা।

তিনি জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী অভিমুখী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের উদ্ধার কালুখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও তিনজেনর মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।