বিষাক্ত মদপান করে ৩ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০১ ১২:২০:৩৭
জামালপুরে বিষাক্ত মদপান করে ৩ ব্যক্তির মৃত্যুর ঘটানা ঘটেছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। নিহতরা হলেন- হাফিজুর (৫৬), এহসান (৩৫) ও চামেলি রবিদাশ (৩৫)।
মঙ্গলবার (৩১ মে) রাতে জেলার মাদারগঞ্জের তেঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বিষয়টি নিশ্চিত করেছেন।
চরপাকেরদহ ইউনিয়ের চেয়ারম্যান বদরুল আলম সর্দার জানিয়েছেন, হাফিজুর ও এহসানসহ আরো কয়েকজন মঙ্গলবার (৩১ মে) রাতে তেঘুরিয়া বাজারের ওষুধের দোকান থেকে মাদক কিনে পান করে। এবং সাথে সাথে তারা গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় চামেলি মারা যান। এতে আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।
এ ব্যাপারে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, তিনি এখনো খবরটি শুনেননি। এরকম ঘটনা ঘটলে ব্যাবস্থা নেওয়া হবে।।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













