অবৈধভাবে চাল মজুত রাখায় ৫০ হাজার জরিমানা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-০১ ১৬:৪১:২৪
বগুড়ার ধুনটে অবৈধভাবে চাল মজুত রাখার অভিযোগে মেসার্স বর্ণ ট্রের্ডাসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১২টায় ধুনট বাজার ও অফিসারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
এই অভিযানে সময় অফিসারপাড়া এলাকার মের্সাস বর্ণ ট্রের্ডাসের মালিক সঞ্জিব কুমার লাইসেন্সবিহীন দোকানে অবৈধভাবে চাল মজুত করায় ‘অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায়’ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, ওসি এল এসডি নুরে আলম সিদ্দিকী।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













