মাইডাস ফাইন্যান্সের পর্ষদ সভা ৮ জুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০২ ১০:৩৯:১১
পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
সূত্র জানায়, সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
উল্লেখ, কোম্পানিটি ২০২০ সালে ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো শেয়ারহোল্ডাদের। এর মধ্যে আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














