হিলিতে কেজিতে ২-৪ টাকা কমেছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০২ ১৬:১১:৩১


দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরাবাজারে কমতে শুরু করেছে চালের দাম। কেজিপ্রতি ২-৪ টাকা কমেছে দাম।

মিনিকেট চাল গত দুদিন আগে কেজিপ্রতি বিক্রি হয়েছিল ৬৬ টাকায়; বর্তমানে বিক্রি হচ্ছে ৬৪ টাকায় এবং স্বর্ণা জাতের চাল কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।

সরকারিভাবে বাজার মনিটরিং করার কারণেই কমতে শুরু করেছে দাম এবং নতুন ধানের চাল বাজারে এলে আরও দাম কমবে বলছেন ব্যবসায়ীরা।

দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারের চাল বিক্রেতা স্বপন চন্দ্র জানান, সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের কারণে কমতে শুরু করেছে চালের দাম। তবে মিলমালিকরা নতুন ধানের চাল এখনো বাজারের ছাড়েনি। নতুন ধানের চাল বাজারে ছাড়লে আরও চালের দাম কমে যাবে। চালের দাম কিছুটা কমেছে, তবে ক্রেতা নেই।

সানবিডি/এনজে