পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রনে ৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০২ ১৬:৩৩:৫৮
গাজীপুরের কালিয়াকৈরে নূর গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ বৃহস্পতিবার ২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এ ব্যাপারে তিনি বলেন, ‘দুপুরে ওই পোশাক কারখানার পাঁচতলা ভবনের দোততলায় কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন। এখন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













