মতিঝিল এনসিসি ব্যাংকের সামনে আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৩ ১১:০৩:৩৩


রাজধানীর মতিঝিল এনসিসি ব্যাংকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান।

এ বিষয়ে তিনি বলেন, রাত ১০টা ৩৫ মিনিটে মতিঝিল এনসিসি ব্যাংকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সানবিডি/এনজে