ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৩ ১৮:৩৫:৪৯
ময়মনসিংহের ধোবাউড়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩ জুন) জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু হানিফ উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার মৃত আব্দুর রহিম খার ছেলে।
র্যাব ১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার (২৮ মে) রাত আড়াইটার দিকে ওই বৃদ্ধা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় আবু হানিফ ওই বৃদ্ধাকে ঘর থেকে ডেকে জোরপুর্বক ধর্ষণ করে। এই ঘটনা কাউকে জানালে খুন করারও হুমকি দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই বৃদ্ধা তার আত্মীয়দের সহায়তায় পরদিন (২৯ মে) রাতে বাদী হয়ে ধোবাউড়া থানায় আবু হানিফকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার পর আসামি গা-ঢাকা দেয়।
মেজর জয় বলেন, পরবর্তীতে র্যাবের টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু হানিফকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













