পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৬ ০৯:৪৯:১২


সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় তাদের ঘরের ওপর পাহাড়টি ধ্বসে পড়ে।

সোমবার (৬ জুন) ভোর ৫টার দিকে চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই পরিবারটি পাহাড়ের পাদদেশে বসবাস করছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে পরিবারটির চারজন মাটিচাপা পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।