২২ জনের মরদেহ হস্তান্তর

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৬ ১৪:০৩:২৯


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তৃপক্ষ।

সোমবার (৬ জুন) সকালে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রাখা আছে। বাকি ৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে থাকতে পারে। তবে ২২ জনের পরিচয় শনাক্ত হওয়ায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।