আগের তথ্য ভুল, নিহতের প্রকৃত সংখ্যা ৪১: প্রশাসন

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৬-০৬ ১৫:৫৮:৩৬


চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রশাসন বলছে, আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল। নিহতের প্রকৃত সংখ্যা ৪১।

সোমবার (৬ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এরআগে রোববার (৫ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী নিহত মানুষের সংখ্যা ৪৯ জন বলে জানিয়েছিলেন।