আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৭ ১২:০৮:২০
আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ) কাস্টমস এজেন্টস লাইসেন্স বিধিমালার নিবর্তনমূলক কিছু ধারা উপধারা ও বিভিন্ন বিধান বাতিলের দাবির মুখে মঙ্গলবার সকাল থেকে সারা দেশের ন্যায় আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করছে।
একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।
আখাউড়া স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ) সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বিধিমালা-২০২০-এ সিএন্ডএফ ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কিছু বিধি অন্তর্ভুক্ত রয়েছে।
জানা গেছে, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এ কর্মবিরতির কারণে বন্দরে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় সরকারের রাজস্ব আহরণও বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে বন্দরে পণ্যজটের আশঙ্কাও রয়েছে। দ্রুত সমাধানের মাধ্যমে অচলাবস্থা নিরসনের দাবি জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের সাধারণ ব্যবসায়ীসহ নেতৃবৃন্দরা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













