১ কোটি ৪০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-০৮ ১৬:১৪:১৩
ভোলার মেঘনা নদীতে অভিযান চালায় কোষ্টগার্ড। এসময় এক কোটি ৪০ লাখ টাকার চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় নদীর তীরে জাল জব্দ করা হয়।
এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বলেন, অবৈধ জালের বিরুদ্ধে আমরাদের কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
তিনি আরও বলেন, জব্দ জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে মেঘনা নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করি। এছাড়া তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













