মোটরসাইকেলের দাম বাড়বে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৯ ১৬:৫৬:৪৩
আমদানিকৃত ২৫০ সিসির বেশি মোটরসাইকেলের ওপর শুল্ককর বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে এই প্রস্তাব বায়স্তবায়ন হলে আগামীতে মোটরসাইকেলের দাম বাড়বে।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্যাপাসিটি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল প্রস্তুত কারখানা গড়ে উঠেছে। এ পণ্য আমদানিতে বর্তমানে কোনো সম্পূরক শুল্ক আরোপিত নেই। অপরদিকে ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ৬০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত রয়েছে। তাই ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোকের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ আরোপ করার প্রস্তাব করছি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














