ট্রেনের প্রথম শ্রেণি ও এসি টিকিটের দাম বাড়বে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৯ ১৭:১৯:১১


ট্রেনের প্রথম শ্রেণি ও এসি টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ কারণে ট্রেনের প্রথম শ্রেণির এসি টিকিটের ভাড়া বাড়বে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন। অর্থমন্ত্রী হিসেবে তার এটি চতুর্থ বাজেট। এবার ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি। এর ফলে ট্রেনের এসি টিকিট ও প্রথম শ্রেণির টিকিটের দাম বাড়বে।

এএ