‘সীতাকুণ্ডের ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১০ ১৫:০৯:৫২
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে। এতে কারো গাফিলতি থাকলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (১০ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে নবীন ব্যাটালিয়ন আনসারদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় তিনি বলেন, কোনো কারণে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকেন, তদন্ত শেষে কে দোষী বা কে নির্দোষ সে বিষয়ে বিবেচনা করে বিচারকার্য সম্পন্ন করা হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় আনসার ভিডিপি মহাপরিচালক মিজানুর রহমান শামীম ও স্বরাষ্ট্র সচিব আক্তার হোসেন তার সাথে ছিলেন। এর আগে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ৪৪২ জন ব্যাটেলিয়ান আনসারের মধ্যে ৩ জনকে সেরা সদস্যের পুরস্কার প্রদান করেন তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













