যশোরে মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভারতফেরত রোগী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১০ ১৫:২৭:৫০
যশোরে মাঙ্কিপক্স সন্দেহে আব্বাস আলী (৪২) নামক এক ভারতফেরত রোগীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) বেলা ১১টার দিকে আব্বাস বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মাঙ্কিপক্স সন্দেহে তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
দুপুর সাড়ে ১২টায় তাকে হাসপাতালের পুরুষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আব্বাস আলী ঝিনাইদহের শৈলকূপার ইব্রাহিম শাহর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মাঙ্কিপক্স সন্দেহভাজন আব্বাস আলী পর্যটন ভিসায় ভারত গিয়েছিলেন। শুক্রবার বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে মাঙ্কিপক্স সন্দেহে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













