চাঁদপুরে জেলি মিশ্রিত ৩৩ মণ চিংড়ি জব্দ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১০ ১৯:৫২:২২
চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় দুইটি ট্রাক থেকে বিষাক্ত জেলি মিশ্রিত ১ হাজার ৩৫০ কেজি (৩৩ মণ) চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১০ জুন) ভোরে এসব চিংড়ি জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, হরিণাঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় দুইটি ট্রাকে তল্লাশি করে জেলি মিশ্রিত ওই পরিমাণ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি দুপুরের দিকে জেলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।
নৌ পথের নিরাপত্তা ও সব ধরনের চোরাচালনা রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













