মানসিক হাসপাতালে রোগীর আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১১ ১০:০৮:২০
পাবনা মানসিক হাসপাতালে জহুরুল ইসলাম (৪৩) নামের এক রোগী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আঞ্জুমানী ফেরদৌস।
তিনি বলেন, জহুরুলকে চলতি বছরের ২ মে ভর্তি করা হয় এখানে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আড়াইপুর গ্রামের এহসান আলীর ছেলে সে। শুক্রবার ভোর ৫টার দিকে হাসপাতালের জানালার সাথে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুলের মরদেহ ময়নাতদন্ত শেষে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পাবনা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, যেসব মানসিক রোগীর ডিপ্রেশন বেশি তাদের আত্মহত্যার প্রবণতা বেশি। ঘটনার পরপরই পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













