ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রুটে রেল চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৬-১১ ১৪:৪০:২৫


ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার বেলা পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছে। কিভাবে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।