সীতাকুণ্ড বিস্ফোরণঃ আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১২ ০৯:৫৯:৫৬


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম গাউসুল আজম।

আজ শনিবার রাত তিনটার দিতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএম ডিপোতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে আইসিইউ ইউনিটে লাইফ সাপোর্ট ছিলেন তিনি। তার শরীর ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে রবিন নামে আরও এক ফায়ার সার্ভিস কর্মী বার্ন ইনস্টিটিউটের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন আাছেন।

সানবিডি/ এনজে