বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১২ ১৫:৪২:০১
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধবিহার থেকে নন্দ বংশ মহাথ (৭৩) নামের এক অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুন) সকালে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার থেকে অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নন্দ বংশ মহাথেরো ৯ বছর বয়স থেকেই তার বড়ভাই শ্রামণ্যর কাছ থেকে দীক্ষা নেন। ২০ বছর বয়সে ভিক্ষুত্ব লাভ করেন। ভান্তের বর্তমান বয়স ৭৪ বছর। শুধু ভান্তে হিসেবেই ৫৪ বছর কাটিয়েছেন। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিনঝিড়ি পাড়া বৌদ্ধবিহারে ১৩ বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার চেয়ারম্যান মংপু মার্মা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













