পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৩ ১৬:০০:১৭
ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে শাহিদা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহিদা ঐ এলাকার মৃত হেলাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে শাহিদা খাতুন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তার লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কনক হোসাইন জানান, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













